২৭ জুলাই ২০২৬ - ১৩:২৪
দক্ষিণ লেবাননে ইসরাইলের হামলা অব্যাহত

ইসরাইলি বাহিনী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে তাদের হামলা অব্যাহত রেখেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসরাইলি বাহিনী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে তাদের হামলা অব্যাহত রেখেছে। এক বিবৃতিতে লেবাননের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে সেনাবাহিনী জানায়, ইসরাইল দক্ষিণ লেবাননের দখলকৃত এলাকাগুলোতে আরো বাড়িঘর ধ্বংস বা গুঁড়িয়ে দিয়েছে।

নাবাতিয়েহের পার্শ্ববর্তী কাফার তেবনিত, বিন্ট জেবাইলের নিকটবর্তী হাদ্দাথা ও কোনিন এবং টায়ারের পার্শ্ববর্তী নাবআ ইবল আল-সাকি, আল-মানসুরি, বায়ত আল-সায়াদ ও মাজদাল জুন গ্রামে গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।

সেনাবাহিনী জানিয়েছে, ইসরাইলি বাহিনী মারকাবায় জলপাই বাগান পুড়িয়ে দিয়েছে এবং লিতানি রিভার অথরিটি প্রকল্প উড়িয়ে দিয়েছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha